শিক্ষাপথ
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]

গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শেষ করে ১৫ জুলাই থেকে একযোগে ক্লাস শুরু

শিক্ষাপথ ডেস্ক
৫ ঘণ্টা আগে
গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শেষ করে ১৫ জুলাই থেকে একযোগে ক্লাস শুরু
গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শেষ করে ১৫ জুলাই থেকে একযোগে ক্লাস শুরু
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৬০ ]

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পদ্ধতির আওতাভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী ১৫ জুলাই থেকে একযোগে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে আগামী ২৮ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।

সোমবার ভর্তি পরীক্ষার কোর কমিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। কমিটির আহ্বায়ক এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, সম্প্রতি অনুষ্ঠিত সভায় তৃতীয় মেধাতালিকা প্রকাশের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যেই সব বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করে নতুন শিক্ষাবর্ষের একাডেমিক কার্যক্রম শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ভর্তি সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং শিক্ষাবর্ষের শুরুতেই একাডেমিক কার্যক্রম সচল রাখতে এবার নির্দিষ্ট সময়সূচি অনুসরণ করা হচ্ছে। সে অনুযায়ী জুলাইয়ের মাঝামাঝি থেকে সব বিশ্ববিদ্যালয়ে একযোগে প্রথম বর্ষের পাঠদান শুরু হবে।

News details square ads

এদিকে শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়াকে আরও সহজ ও ঝামেলামুক্ত করতে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন বেশ কয়েকটি নতুন উদ্যোগ নিয়েছে। অতীতে বিভাগ, ডিন অফিস, আবাসিক হল ও বিভিন্ন প্রশাসনিক কার্যালয়ে পৃথকভাবে যেতে হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হতো। পাশাপাশি ব্যাংকে দীর্ঘ সময় অপেক্ষা করে ফি জমা দেওয়ার মতো সমস্যাও ছিল।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের নতুন পরিকল্পনা অনুযায়ী, ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য পৃথক সমন্বয় সেল গঠন করা হয়েছে। এসব সেলে সংশ্লিষ্ট অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান এবং আবাসিক হলের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত থাকবেন। ফলে শিক্ষার্থীরা একটি নির্দিষ্ট স্থানে থেকেই প্রয়োজনীয় অধিকাংশ আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন।

প্রশাসনের আশা, এই উদ্যোগের ফলে শিক্ষার্থীদের অপ্রয়োজনীয় দৌড়ঝাঁপ কমবে, সময় সাশ্রয় হবে এবং ভর্তি কার্যক্রম আরও সুশৃঙ্খল ও শিক্ষার্থীবান্ধব হবে। একই সঙ্গে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন শিক্ষাবর্ষের ক্লাস নির্ধারিত সময়েই শুরু করা সম্ভব হবে।

Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]