শিক্ষাপথ
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]

শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন! এবার দ্রুতই শেষ হবে ভর্তি প্রক্রিয়া

শিক্ষাপথ ডেস্ক
২৬ দিন আগে
শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন! এবার দ্রুতই শেষ হবে ভর্তি প্রক্রিয়া
শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন! এবার দ্রুতই শেষ হবে ভর্তি প্রক্রিয়া
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৬০ ]

এইচএসসি ফল প্রকাশের পরপরই শুরু হতে পারে ২৬–২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা: সেশন জট নিরসনে নতুন উদ্যোগ

আসন্ন ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নভেম্বর মাস থেকেই শুরু হতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এই উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিন ধরে চলমান সেশন জট নিরসনে একটি দ্রুত ও কার্যকর প্রক্রিয়া গ্রহণের পরিকল্পনা করছে সরকার।

News details square ads

শিক্ষা বোর্ডের রুটিন অনুযায়ী, চলতি বছরের এইচএসসি পরীক্ষা আগামী ৮ আগস্টের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

এর পরবর্তী সময়ে ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করা হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, নিয়ম অনুযায়ী এইচএসসি পরীক্ষার ফলাফল সাধারণত ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হয়।

সেই হিসাবে অক্টোবর মাসের প্রথমার্ধে সময়ের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, ফলাফল প্রকাশের পরপরই ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে,

যাতে দীর্ঘ প্রতীক্ষার সময় কমে আসে এবং শিক্ষার্থীরা দ্রুত বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি হতে পারে।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রী সম্প্রতি এক বক্তব্যে বলেন, দীর্ঘদিনের সেশন জট নিরসনে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে এবং

ভর্তি পরীক্ষার সময়সূচি আরও আগেভাগে নিয়ে আসার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। তিনি আরও জানান,

বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশনা দেওয়া হবে যাতে তারা দ্রুত ভর্তি পরীক্ষা সম্পন্ন করে নতুন শিক্ষাবর্ষ যথাসময়ে শুরু করতে পারে।

মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, বিশ্ববিদ্যালয়গুলোও এখন এই পরিকল্পনার সঙ্গে সমন্বয় করে ভর্তি পরীক্ষার প্রক্রিয়া দ্রুত শেষ করার বিষয়ে কাজ শুরু করেছে।

লক্ষ্য হচ্ছে, শিক্ষার্থীদের সময় নষ্ট না করে দ্রুত নতুন সেশনে প্রবেশের সুযোগ তৈরি করা।

যদি এই পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে দেশে উচ্চশিক্ষার দীর্ঘদিনের সেশন জট অনেকাংশে কমে আসবে এবং শিক্ষার্থীরা সময়মতো শিক্ষাজীবন শেষ করার সুযোগ পাবে।

সব মিলিয়ে, আসন্ন শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সময়সূচি এগিয়ে আনার এই উদ্যোগকে শিক্ষা খাতে একটি গুরুত্বপূর্ণ সংস্কার হিসেবে দেখা হচ্ছে।

উচ্চ শিক্ষা এর আরও খবর

Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]