চুয়েটে নতুনদের অপেক্ষার অবসান! ২ জুলাই ওরিয়েন্টেশন, ৫ জুলাই ক্লাস শুরু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) স্নাতক প্রথম বর্ষের নতুন শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন আগামী ২ জুলাই অনুষ্ঠিত হবে এবং ৫ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হবে। এ সিদ্ধান্ত নেওয়া হয় বুধবার (৬ মে) সকাল ১০টায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৬৪তম সভায়।
চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কাউন্সিলের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সভায় একাডেমিক কাউন্সিলের অভ্যন্তরীণ ও বহিরাগত সদস্যরা উপস্থিত ছিলেন। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। সভায় বিভিন্ন একাডেমিক বিষয় নিয়ে আলোচনা শেষে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা শুরুর শুরুতেই একাডেমিক কাউন্সিলের নতুন সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। নবনিযুক্ত সদস্যদের মধ্যে ছিলেন স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক সজীব পাল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শামসুল আরেফীন এবং যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। তাঁদেরকে স্বাগত জানান সিন্ডিকেট সভাপতি অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
উচ্চ শিক্ষা এর আরও খবর
অনার্স কোর্স নির্ধারিত সময়েই শেষ করার নির্দেশনা, শিক্ষা ব্যবস্থায় সময় অপচয় কমাতে নতুন বার্তা
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে উদ্বেগ: বিএমডিসি সভাপতির প্রশ্ন—সিদ্ধান্ত কি যথেষ্ট যাচাইয়ের পর নেওয়া হয়েছে?
গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শেষ করে ১৫ জুলাই থেকে একযোগে ক্লাস শুরু
বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ তৈরি: শিক্ষামন্ত্রী
বেসরকারি মেডিকেল শিক্ষায় নতুন সুযোগ: মুন্নু মেডিকেল কলেজে বাড়ছে ভর্তির আসন
নরসিংদীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আনুষ্ঠানিক অনুমোদন
