বেসরকারি মেডিকেল শিক্ষায় নতুন সুযোগ: মুন্নু মেডিকেল কলেজে বাড়ছে ভর্তির আসন

দেশের বেসরকারি মেডিকেল শিক্ষায় ভর্তির সুযোগ আরও সম্প্রসারিত হচ্ছে। সরকারের অনুমোদনের ফলে মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তির আসন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে প্রতিষ্ঠানটি অতিরিক্ত ১০ জন শিক্ষার্থী ভর্তি করার সুযোগ পাবে, ফলে কলেজটির মোট আসন সংখ্যা ৮৫ থেকে বেড়ে ৯৫-এ উন্নীত হবে।
সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে উপসচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ৪ মে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ, ডেন্টাল ইউনিট, হোমিওপ্যাথিক ও ইউনানি মেডিকেল কলেজ, আইএইচটি ও ম্যাটস প্রতিষ্ঠানের আসন বৃদ্ধি এবং কোর্স অনুমোদনসংক্রান্ত কমিটি’র সভায় বিষয়টি পর্যালোচনা করা হয়। সভায় বেসরকারি মেডিকেল কলেজ আইন, ২০২২-এর নির্ধারিত শর্ত বিবেচনায় নিয়ে মুন্নু মেডিকেল কলেজের আসন সংখ্যা ১০টি বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়।

তবে এই অনুমোদন কার্যকর করতে কলেজ কর্তৃপক্ষকে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী, আগামী তিন মাসের মধ্যে অবকাঠামোগত সক্ষমতা, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত এবং অন্যান্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সুবিধা
.jpeg)
উচ্চ শিক্ষা এর আরও খবর
বেসরকারি মেডিকেল শিক্ষায় নতুন সুযোগ: মুন্নু মেডিকেল কলেজে বাড়ছে ভর্তির আসন
নরসিংদীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আনুষ্ঠানিক অনুমোদন
বিসিএস স্বাস্থ্য ক্যাডারে বয়সসীমা বাড়ানোর উদ্যোগ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশ
ঠাকুরগাঁও জেলায় নতুন একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগ।
শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন! এবার দ্রুতই শেষ হবে ভর্তি প্রক্রিয়া
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য “সাবজেক্ট চয়েস” ও “বিশ্ববিদ্যালয় পছন্দক্রম” আবেদনের কার্যক্রম শুরু হয়েছে।
