পরমাণু শক্তি কমিশনে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি: সুযোগ পাচ্ছেন ১২৬ জন, আবেদন অনলাইনে

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (BAEC) তাদের শূন্য পদগুলোতে জনবল নিয়োগের লক্ষে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন এই প্রতিষ্ঠানে রাজস্বখাতের ৭টি ভিন্ন পদে মোট ১২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।
পদের নাম ও সংখ্যা:
বিজ্ঞপ্তি অনুযায়ী, সায়েন্টিফিক অফিসার পদে ৩০ জন, ইঞ্জিনিয়ার পদে ১৭ জন, মেডিকেল অফিসার পদে ২৬ জন, কম্পিউটার টাইপিস্ট পদে ৯ জন, ল্যাবরেটরী অ্যাটেনডেন্ট পদে ৩২ জন, জেনারেল অ্যাটেনডেন্ট-২ পদে ৮ জন এবং স্যানিটারী অ্যাটেনডেন্ট-২ পদে ৮ জনসহ মোট ১২৬ জনকে নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা:
১. সায়েন্টিফিক অফিসার ও ইঞ্জিনিয়ার পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি থেকে পরবর্তী সকল পরীক্ষায় কমপক্ষে তিনটি প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।
২. মেডিকেল অফিসার পদের ক্ষেত্রে এসএসসি বা এইচএসসিতে প্রথম বিভাগসহ কমপক্ষে ৬০% নম্বরসহ এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে।
৩. অন্যান্য পদের জন্য পদভেদে অষ্টম শ্রেণি পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও কম্পিউটার দক্ষতা প্রয়োজন।
বয়সসীমা:
০৭ মে ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থী ও কোটাধারীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী বয়স শিথিলযোগ্য।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের অনলাইনে https://baec.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরুর তারিখ ০৭ মে ২০২৬ সকাল ১০:০০ টা এবং আবেদনের শেষ সময় ২৭ মে ২০২৬ বিকেল ৫:০০ টা পর্যন্ত।
আবেদন ফি:
১ থেকে ৩ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ২২৩ টাকা, ৪ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৫ থেকে ৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে জমা দিতে হবে।
প্রয়োজনীয় তথ্যাবলি:
আবেদনপত্রের সাথে ৩০০x৩০০ পিক্সেলের রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে। অনলাইনে ফরম সাবমিট করার পর প্রাপ্ত 'Applicant's Copy' প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে যা মৌখিক পরীক্ষার সময় প্রয়োজন হবে।
নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য এবং পরীক্ষার সময়সূচী জানতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের নিজস্ব ওয়েবসাইট www.baec.gov.bd নিয়মিত ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।
শিক্ষাপথ পাঠকদের জন্য পরামর্শ, আবেদনের শেষ মুহূর্তের ভিড় এড়াতে হাতে সময় নিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা বাঞ্ছনীয়।
চাকরি/ কর্মসংস্থান এর আরও খবর
জনপ্রশাসন মন্ত্রণালয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি: আবেদন করুন অনলাইনে
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি: ১৪৫ পদে চাকরির সুযোগ
পরমাণু শক্তি কমিশনে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি: সুযোগ পাচ্ছেন ১২৬ জন, আবেদন অনলাইনে
মোংলা বন্দরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি: বিপুল সংখ্যক জনবল নেবে কর্তৃপক্ষ, আবেদন অনলাইনে
ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি: ৬৫ পদে চাকরির সুবর্ণ সুযোগ
বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি: যশোর কর অঞ্চলে ১২২ জনের সরকারি চাকরির সুযোগ!
