শিক্ষাপথ
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি: ১৪৫ পদে চাকরির সুযোগ

শিক্ষাপথ ডেস্ক
২১ দিন আগে
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি: ১৪৫ পদে চাকরির সুযোগ
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি: ১৪৫ পদে চাকরির সুযোগ
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৬০ ]

বগুড়া জেলার স্বাস্থ্যসেবা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে জনবল নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিভিল সার্জন কার্যালয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ছাড়পত্র অনুযায়ী, রাজস্ব খাতের ৩য় ও ৪র্থ শ্রেণীর (১১-২০ গ্রেড) ৫টি ভিন্ন ভিন্ন পদে মোট ১৪৫ জনকে নিয়োগ দেওয়া হবে। সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ায় আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

পদের নাম ও শূন্য পদের সংখ্যা:

বিজ্ঞপ্তি অনুযায়ী পদের বিন্যাস নিম্নরূপ:

News details square ads

১. স্বাস্থ্য সহকারী: ১২৩ জন (বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দাদের অগ্রাধিকার)।

২. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১১ জন।

৩. স্টোর কিপার: ১০ জন।

৪. পরিসংখ্যানবিদ: ০৬ জন।

৫. ড্রাইভার: ০৫ জন।

শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা:

পরিসংখ্যানবিদ: পরিসংখ্যান, গণিত বা অর্থনীতিতে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা।

অফিস সহকারী: এইচএসসি পাস এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে অন্তত ২০ শব্দের গতি।

স্বাস্থ্য সহকারী ও স্টোর কিপার: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

ড্রাইভার: ৮ম শ্রেণি পাস এবং হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স।

আবেদনের বয়সসীমা:

০৬ মে ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর হতে হবে। প্রিলিমিনারি প্রজ্ঞাপন অনুযায়ী সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর পর্যন্ত গ্রহণযোগ্য। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন প্রক্রিয়া ও ফি:

আগ্রহী প্রার্থীদের http://csbogura.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণ করতে হবে।

আবেদন শুরুর তারিখ: ০৬ মে ২০২৬, সকাল ১০:০০ টা।

আবেদনের শেষ তারিখ: ২৭ মে ২০২৬, বিকাল ০৪:০০ টা।

পরীক্ষার ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে সার্ভিস চার্জসহ মোট ১১২/- (একশত বারো) টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

গুরুত্বপূর্ণ তথ্য:

স্বাস্থ্য সহকারী পদের জন্য সংশ্লিষ্ট ইউনিয়নের সাবেক ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়া হবে। উল্লেখ্য যে, যারা ২০১৮ সালে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন কিন্তু নিয়োগ সম্পন্ন হয়নি, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই; তাদের পূর্বের আবেদনই বহাল থাকবে।

নির্বাচন ও নিয়োগ:

লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষায় পৃথকভাবে উত্তীর্ণ হতে হবে। চূড়ান্ত নিয়োগের আগে প্রার্থীদের সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন এবং ডোপ টেস্টের (মাদকাসক্তি পরীক্ষা) মধ্য দিয়ে যেতে হবে। কোনো প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

বিস্তারিত জানতে ভিজিট করুন: www.cs.bogura.gov.bd

Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]