প্রক্সি পরীক্ষায় জড়িয়ে পিএসসি কর্মচারীর চাকরি বাতিল

অন্য একজন প্রার্থীর হয়ে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা পড়ার ঘটনায় সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের এক কর্মচারীর চাকরি বাতিল করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মচারীর নাম মো. লিমন। তিনি পিএসসিতে কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কর্মরত ছিলেন।
পিএসসির এক অফিস আদেশে জানানো হয়েছে, সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দিতে গিয়ে আটক হন মো. লিমন। গত ১১ জুন অনুষ্ঠিত ওই পরীক্ষায় তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার পর কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নেয়।
ঘটনার পর দায়ের করা মামলায় আদালতে তিনি নিজের অপরাধ স্বীকার করেন। পরে আদালত তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

পিএসসি সূত্রে জানা গেছে, মো. লিমন ২০২৪ সালের ৪ আগস্ট সরকারি কর্ম কমিশন সচিবালয়ে যোগদান করেন। তবে তার শিক্ষানবিশকাল শেষ হওয়ার আগেই এ ঘটনায় জড়িয়ে পড়েন। সরকারি কর্ম কমিশন সচিবালয় (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০০৮ এবং নিয়োগপত্রে বর্ণিত শর্ত অনুযায়ী ১১ জুন থেকে তার চাকরির অবসান কার্যকর করা হয়েছে।
পিএসসির কর্মকর্তারা জানিয়েছেন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে পরীক্ষায় জালিয়াতি কিংবা প্রক্সি দেওয়ার মতো অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা হবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
চাকরি/ কর্মসংস্থান এর আরও খবর
প্রক্সি পরীক্ষায় জড়িয়ে পিএসসি কর্মচারীর চাকরি বাতিল
বিসিএস প্রত্যাশীদের অপেক্ষার প্রহর শেষের পথে, চলতি সপ্তাহেই আসতে পারে ৪৭তম বিসিএসের ফল
স্বাস্থ্যখাতে বড় নিয়োগ উদ্যোগ: বিশেষ বিসিএসের মাধ্যমে আসছে ৫ হাজার নতুন চিকিৎসক
জনপ্রশাসন মন্ত্রণালয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি: আবেদন করুন অনলাইনে
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি: ১৪৫ পদে চাকরির সুযোগ
পরমাণু শক্তি কমিশনে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি: সুযোগ পাচ্ছেন ১২৬ জন, আবেদন অনলাইনে
