শিক্ষাপথ
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]

বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি: যশোর কর অঞ্চলে ১২২ জনের সরকারি চাকরির সুযোগ!

শিক্ষাপথ ডেস্ক
২৮ দিন আগে
বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি: যশোর কর অঞ্চলে ১২২ জনের সরকারি চাকরির সুযোগ!
বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি: যশোর কর অঞ্চলে ১২২ জনের সরকারি চাকরির সুযোগ!
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৬০ ]

সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য দারুণ সুখবর নিয়ে এলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যশোর কর কমিশনারের কার্যালয়। রাজস্ব প্রশাসনে ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ দিয়ে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। ৬টি ভিন্ন ক্যাটাগরির পদে মোট ১২২ জনকে নিয়োগ দেওয়া হবে। যশোর কর অঞ্চলের অধিক্ষেত্রাধীন যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলার স্থায়ী বাসিন্দারা এই পদগুলোতে আবেদন করার সুযোগ পাবেন। সম্পূর্ণ অনলাইনে এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

যেসব পদে নিয়োগ দেওয়া হবে:

১. পদের নাম: কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)

News details square ads

পদ সংখ্যা: ০১টি

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। এছাড়া কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি এবং অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

২. পদের নাম: প্রধান সহকারী (গ্রেড-১৩)

পদ সংখ্যা: ২২টি

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি (ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ)। কম্পিউটার টাইপিংয়ে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।

৩. পদের নাম: উচ্চমান সহকারী (গ্রেড-১৪)

পদ সংখ্যা: ২২টি

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি (ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ)। কম্পিউটার টাইপিংয়ে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।

৪. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৪)

পদ সংখ্যা: ২৩টি

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি (ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ)। সাঁটলিপিতে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।

৫. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)

পদ সংখ্যা: ২৭টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ)। কম্পিউটার টাইপিংয়ে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।

৬. পদের নাম: অফিস সহায়ক (গ্রেড-২০)

পদ সংখ্যা: ২৭টি

বেতন স্কেল: ৮,২৫০-২০,১০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

আবেদনের বয়সসীমা:

আবেদনকারীর বয়স ২৫ মে, ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

যেভাবে আবেদন করবেন:

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। টেলিটক বাংলাদেশ লিমিটেডের নির্ধারিত ওয়েবসাইট এ প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদনপত্র গ্রহণ করা হবে না।

আবেদনের সময়সীমা:

আবেদন প্রক্রিয়া শুরু হবে ৫ মে, ২০২৬ তারিখ সকাল ১০:০০ টা থেকে।

আবেদনের শেষ সময় ২৫ মে, ২০২৬ তারিখ বিকেল ০৫:০০ টা পর্যন্ত।

আবেদন ফি:

অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর প্রাপ্ত ইউজার আইডি (User ID) ব্যবহার করে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। ১ থেকে ৫ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা এবং ৬ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে প্রদান করতে হবে। ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন চূড়ান্ত বলে গণ্য হবে না। (তবে অনগ্রসর নাগরিক, যেমন- ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের ফি ৫৬ টাকা)।

বাছাই প্রক্রিয়া:

নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ১ থেকে ৫ নম্বর পদের প্রার্থীদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণরাই কেবল মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন। ৬ নম্বর পদের জন্য শুধু লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিয়োগ সংক্রান্ত যেকোনো আপডেট এবং প্রবেশপত্র ডাউনলোডের তথ্য প্রার্থীর দেওয়া মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে এবং কর অঞ্চল-যশোর এর ওয়েবসাইট থেকে জানা যাবে। চাকরি প্রত্যাশীদের শেষ সময়ের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]