ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি: ৬৫ পদে চাকরির সুবর্ণ সুযোগ

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের শূন্য পদগুলোতে জনবল নিয়োগের জন্য বিশাল এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজস্বখাতভুক্ত ১৩টি ভিন্ন ক্যাটাগরির মোট ৬৫টি পদে সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা
ইসলামিক ফাউন্ডেশনের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন স্তরের পদের নাম ও শূন্য পদের সংখ্যা নিচে দেওয়া হলো:

উপপরিচালক (৬ষ্ঠ গ্রেড): ০৫টি পদ।
সিনিয়র প্রোগ্রাম অফিসার (৭ম গ্রেড):০২টি পদ।
মেডিকেল অফিসার (৮ম গ্রেড):২০টি পদ।
সহকারী পরিচালক (৯ম গ্রেড):০৮টি পদ।
গবেষণা কর্মকর্তা (৯ম গ্রেড):০২টি পদ।
স্বাস্থ্য প্রশিক্ষক কাম মেডিকেল অফিসার (৯ম গ্রেড): ০৩টি পদ।
ধর্মীয় প্রশিক্ষক (৯ম গ্রেড):০১টি পদ।
সমাজ বিজ্ঞান প্রশিক্ষক (কৃষি) (৯ম গ্রেড): ০১টি পদ।
সমাজ বিজ্ঞান প্রশিক্ষক (পশু পাখি পালন ও মৎস চাষ) (৯ম গ্রেড): ০২টি পদ।
প্রোগ্রাম অফিসার (৯ম গ্রেড): ১৮টি পদ।
হিসাব রক্ষণ কর্মকর্তা (৯ম গ্রেড):০১টি পদ।
ভাষা শিক্ষক (আরবী) (৯ম গ্রেড): ০১টি পদ।
প্রোডাকশন ম্যানেজার (৯ম গ্রেড):০১টি পদ।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
পদ ভেদে শিক্ষাগত যোগ্যতায় ভিন্নতা রয়েছে। সাধারণ পদগুলোর জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা সমমানের মাদ্রাসা ডিগ্রি চাওয়া হয়েছে। মেডিকেল অফিসার পদের জন্য এমবিবিএস এবং বিশেষায়িত পদগুলোর জন্য সংশ্লিষ্ট বিষয়ে (কৃষি/মৎস্য) ডিগ্রি প্রয়োজন। কিছু পদের জন্য সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নির্দিষ্ট বছরের কাজের অভিজ্ঞতার শর্ত দেওয়া হয়েছে। এছাড়া আবেদনকারীকে ইসলামের আদর্শ এবং দ্বীনি শিক্ষার মৌলিক বিষয়গুলো সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।
আবেদনের বয়সসীমা
১ এপ্রিল ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে উপপরিচালক পদের জন্য সর্বোচ্চ বয়স ৪০ বছর এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার পদের জন্য সর্বোচ্চ ৩২ বছর (অভিজ্ঞতা সাপেক্ষে) নির্ধারণ করা হয়েছে। কোটাভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী বয়স শিথিলযোগ্য হবে।
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
আগ্রহী প্রার্থীদের টেলিটকের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদন শুরু: ০৫ মে ২০২৬, সকাল ৯টা থেকে।
আবেদনের শেষ সময়: ০৪ জুন ২০২৬, বিকাল ৪টা পর্যন্ত।
অনলাইনে আবেদন সাবমিট করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
পরীক্ষার ফি
সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি বাবদ ২০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা জমা দিতে হবে। তবে অনগ্রসর গোষ্ঠী (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য মোট ৫৬ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
প্রয়োজনীয় নির্দেশনা
প্রার্থীকে অনলাইনে আবেদনের সময় ৩০০x৩০০ পিক্সেল সাইজের রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেল সাইজের স্বাক্ষর আপলোড করতে হবে। মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র এবং আবেদনের প্রিন্ট কপিসহ প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে হবে।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচী পরবর্তীতে ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইট এবং এসএমএস-এর মাধ্যমে জানানো হবে।
চাকরি/ কর্মসংস্থান এর আরও খবর
জনপ্রশাসন মন্ত্রণালয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি: আবেদন করুন অনলাইনে
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি: ১৪৫ পদে চাকরির সুযোগ
পরমাণু শক্তি কমিশনে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি: সুযোগ পাচ্ছেন ১২৬ জন, আবেদন অনলাইনে
মোংলা বন্দরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি: বিপুল সংখ্যক জনবল নেবে কর্তৃপক্ষ, আবেদন অনলাইনে
ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি: ৬৫ পদে চাকরির সুবর্ণ সুযোগ
বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি: যশোর কর অঞ্চলে ১২২ জনের সরকারি চাকরির সুযোগ!
